আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশসীমায় ৩৮ চীনা বিমান

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান আকাশসীমায় চীনের বিমানবাহিনীর ‘সবচেয়ে বড় অনুপ্রবেশ’ হয়েছে বলে দাবি করেছে দেশটি। তাদের অভিযোগ, চীনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দেশটির বিমানবাহিনীর ৩৮টি বিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত এক বছর ধরে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রাতাস দ্বীপপুঞ্জের আকাশসীমাতেও চীনের বিমানগুলোকে উড়তে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এ বছর জুনে চীনের ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় উড়তে দেখা গেছে।

এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের যোদ্ধারা তাদের আকাশসীমায় ১৮টি জে-১৬, ৪টি সু-৩০ যুদ্ধবিমানের সঙ্গে লড়াই করেছে। এছাড়াও গতকাল শুক্রবার পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম দুটি এইচ–৬ বিমান এবং একটি সাবমেরিন-বিধ্বংসী বিমানের বিরুদ্ধেও লড়াই করেছে তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীন যখন তাইওয়ানকে পর্যবেক্ষণের জন্য ক্ষেপনাস্ত্র তৈরি রেখেছে, তখন তাইওয়ানও চুপ করে বসে থাকেনি। চীনা বিমানগুলোকে সতর্ক করার জন্য তারাও যুদ্ধবিমান পাঠিয়েছিলো।

তারা জানিয়েছে, চীনের বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো দুই পর্বে তাইওয়ানে প্রবেশ করেছে। প্রথম পর্বে কয়েকটি বিমান এটলের কাছাকাছি অবস্থান। পরে আরও কয়েকটি বিমানকে বাশি চ্যানেলের আশপাশে উড়তে দেখা গেছে। এই বাশি চ্যানেলের মাধ্যমেই দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা