আন্তর্জাতিক
করোনার ট্যাবলেট

পরীক্ষামূলক প্রয়োগে দারুণ সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক: বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেকের তৈরি মুখে খাওয়ার কোভিড ট্যাবলেটের পরীক্ষামূলক প্রয়োগে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। গবেষকরা বলছেন, মুখে খাওয়া এ ওষুধ হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেকে আনবে। খবর সিএনএনের

শুক্রবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়। অংশীদার রিজেবাকের সঙ্গে নিয়ে মার্ক অ্যন্ড কোর যুক্তরাষ্ট্রে এ ওষুধের জরুরি ব্যবহারের অনুমতি চাইবে।

শিগগিরই ওষুধটি বাজারে আনার চেষ্টা চালাচ্ছে বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো।

মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের জন্য অন্যান্য দেশের ওষুধ নিয়ন্ত্রণক সংস্থার কাছেও অনুমতি চাইবে মেরেক ও রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

অন্য দেশগুলোর কর্তৃপক্ষের কাছেও অনুমোদন চাওয়া হবে জানিয়ে মার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা রব ডেভিস বলেন, ট্রায়ালে আগস্টের শুরু থেকে ৭৭৫ জন রোগীর ওপর এ গবেষণাটি চালানো হচ্ছে। এটি অধিকতর গবেষণার জন্য আরও ১৫৫০ জনকে অন্তর্ভূক্ত করতে চায় এবং এরই মধ্যে ৯০ শতাংশ রাজি হয়েছেন। ট্রায়ালে ভালো ফল পেয়েছি। হাসপাতালে বা অন্য কোথাও যেতে হবে না। বাড়িতে বসে এই ট্যাবলেট খাওয়া যাবে।

বিবৃতিতে ডেভিস আরও দাবি করেন, করোনার নতুন এ ওষুধটি ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও কার্যকর।

গবেষণা শেষে স্বাধীন কমিটির অনুমোদনের পর এবং এফডিএর সঙ্গে সমন্বয় করে এটি বাজারে আনার কথাও জানান তিনি।

অপরদিকে মার্কের প্রতিদ্বন্দ্বী কোম্পানি রোশ ও ফাইজারও কোভিডের মুখে খাওয়ার ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা