ইসরায়েল
আন্তর্জাতিক

৪ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (২৬ সেপ্টেম্বর) পশ্চিম তীরের কয়েকটি গ্রামে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, হামাসের সন্ত্রাসীদের হামলা চালানোর তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তবে এতে কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে কিছু বলেননি তিনি। এদিকে, অভিযানের বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্রও কোনো মন্তব্য করেননি এখনও।

পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কতৃপক্ষ (পিএ) জানায়, গাজা নিয়ন্ত্রণে রাখা হামাসের ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল। তাদের প্রতিহত করতেই পশ্চিম তীরে অভিযান চালিয়েছে দেশটি।

পিএ-এর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের বিদ্দু গ্রামের তিনজন, এই এলাকাটি জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত। আরেকজন মারা যান ফিলিস্তিনির জেনিনের বারকিন গ্রামে।

এদিকে, ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে ইসরায়েলকে এক বছরের সময় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যদি ইসরায়েল এতে ব্যর্থ হয় তাহলে তাদের স্বীকৃতি প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চ্যুয়াল বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এর পরপরই ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা