শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
আন্তর্জাতিক

রাজনীতি থেকে অবসর নিলেন শর্মিষ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক: সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ভারতের সাবেক রাষ্ট্রপতি কংগ্রেসের প্রয়াত নেতা প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

শনিবার টুইট করে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন।

দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

টুইটে শর্মিষ্ঠা লেখেন– সবাইকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকব। সক্রিয় রাজনীতি আর নয়।

কেউ যদি মনে করেন তিনি দেশের সেবা ও জাতির সেবা করবেন, তা তিনি অন্যভাবেও করতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে শর্মিষ্ঠা জনিয়েছেন, রাজনীতি তার জন্য নয়। আর এই উপলব্ধি থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান বলেই জানিয়েছেন প্রণবকন্যা।

হঠাৎ তার রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। তা হলে কি বড় ভাই অভিজিৎ মুখোপাধ্যায়ের মতো তিনিও অন্য দলে পা বাড়াতে চাইছেন?

সেই সম্ভাবনাকে পুরোপুরি খারিজ করে দিয়ে প্রণবকন্যা বলেছেন, রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত খিদে দরকার। কিন্তু আমার মধ্যে সেই খিদেটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।

শর্মিষ্ঠা জানান, তার এই সিদ্ধান্তের ব্যাপারে দলের সভাপতি সোনিয়া গান্ধী, মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনকে কয়েক মাস আগেই জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, দলের প্রতি আমার কোনো অভিযোগ নেই। এমনকি অন্য দলেও যোগ দেওয়ার জন্যও এ সিদ্ধান্ত নয়। অনেক দিন হলো আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি।

বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। নিজেকে সামলাতে একটু বিরতি নিয়েছিলাম। আমার বয়স এখন ৫৬ বছর। জীবনের বাকি সময় সুস্থভাবে বাঁচতে চাই। ওই সময়টায় আমার ভালোলাগার বিষয় নাচ নিয়েই কাটিয়ে দিতে চাই। প্রসঙ্গত শর্মিষ্ঠা একজন কত্থক নৃত্যশিল্পী।

প্রণবের পর মুখোপাধ্যায় পরিবারে কংগ্রেসের ধ্বজা ধরে রেখেছিলেন তার ছেলে অভিজিৎ এবং মেয়ে শর্মিষ্ঠা। কিন্তু এ বছরের জুলাইয়ে তৃণমূলে যোগ দেন অভিজিৎ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা