হামলা
আন্তর্জাতিক

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

হামলার ঘটনার পর এক বিবৃতিতে, জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে, জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের জানান, ওই হামলায় আরও ৭ জন আহত হয়েছেন।

দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদেন হাসান সাংবাদিকদের জানান, হামলাকারীদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্যালেস। বোমা হামলায় এক সেনা সদস্যসহ আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হামলার জন্য আল-শাবাব দায়ী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা