আন্তর্জাতিক

ইরান-আমেরিকার মধ্যে দূরত্ব কমাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ভিয়েনা সংলাপ পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। একইসঙ্গে তিনি বলেছেন, এ বিষয়ে ইরান ও আমেরিকার মধ্যে দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কমিয়ে আনতে হবে।

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে নিজের নিউ ইয়র্ক সফর ও সেখানকার বিভিন্ন সাক্ষাৎ সম্পর্কে লেখা এক নিবন্ধে এ আহ্বান জানান বোরেল। গত কয়েক সপ্তাহ ধরে ভিয়েনা সংলাপ বন্ধ থাকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিউ ইয়র্কে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর মন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেছিলেন।

কিন্তু এ ধরনের কোনো বৈঠক না হওয়ায় দুঃখ প্রকাশ করে বোরেল বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে তার তুলনামূলক লম্বা বৈঠক হয়েছে। ইরানের পক্ষ থেকে ভিয়েনা সংলাপে প্রত্যাবর্তনের আশ্বাস পাওয়াকে তিনি ওই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন বলে বর্ণনা করেন।

আমেরিকা অবিলম্বে পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তন করবে এবং ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে দেশটির ওপর থেকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে।

যেসব কারণে ভিয়েনা সংলাপ থেকে ফল বের হয়ে আসছে না তার অন্যতম হচ্ছে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন সিদ্ধান্ত। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার কিছু নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের পরও বহাল রাখতে চায় ওয়াশিংটন।

একইসঙ্গে আমেরিকার বর্তমান জো বাইডেন প্রশাসন বলেছে, পরবর্তী মার্কিন সরকারগুলো এই সমঝোতা থেকে যে বেরিয়ে যাবে না সে সংক্রান্ত নিশ্চয়তা দেয়া বর্তমান প্রশাসনের পক্ষে সম্ভব নয়। কিন্তু ইরানের পক্ষে এ ধরনের ভঙ্গুর অবস্থা মেনে অসম্ভব বলে তেহরান জানিয়ে দিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা