পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মমতার ইতালি সফরে ভারতের 'না'

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালি সফরের অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। ইতালির একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আগামী ৬-৭ অক্টোবর দেশটিতে সফরের কথা ছিলো তার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মমতাকে চিঠি দিয়ে জানিয়েছেন, যে কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রণালয় মনে করে, 'এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।'

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ইতালির বেসরকারি ওই সংস্থাটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল, পোপ ফ্রান্সিস এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সঙ্গেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকেও আমন্ত্রণ জানানো হয়েছিলো।

মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করে তার সফরসূচিও চূড়ান্ত করেছিলেন। ঠিক ছিলো, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি ইতালি সফরে যাবেন। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা। তখনই আকস্মিক এই চিঠি এলো।

কেন এই সফরের অনুমতি দিলো না কেন্দ্র, তার আনুষ্ঠানিক কারণ যা-ই দেখানো হোক না কেন, তৃণমূলের একটি অংশ মনে করছে, এর পেছনে 'রাজনৈতিক কারণ' রয়েছে।

মমতার দলের একাধিক নেতা মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের ঠিক পরপরই মমতা ইউরোপ সফরে গেলে তা 'তাৎপর্যপূর্ণ' হবে। বিশেষত, যখন সেই কর্মসূচিতে মমতার সঙ্গেই থাকবেন খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা। এছাড়া আল আজহারের গ্র্যান্ড ইমামেরও ওই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা