পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং
আন্তর্জাতিক

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং পদত্যাগ করেছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন তিনি। বিধানসভা নির্বাচনের আগেই পদত্যাগ করলেন পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রী।

পদত্যাগের বিষয়ে অমরেন্দ্র সিং বলেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে ৯ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকেছি। কিন্তু যেভাবে রাজনীতি চলছে, তাতে চূড়ান্ত অপমানিত ও অসম্মানিত বোধ করছি। দলনেত্রীকে সব জানানোর পর বলেছি, এ অবস্থায় মুখ্যমন্ত্রী আর থাকতে পারছি না।

উল্লেখ্য, কয়েক মাসের ব্যবধানে ভারতের তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করেন। গত জুলাই মাসে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত পদত্যাগ করেন। সবশেষ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা