আফগানিস্তান
আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে পরপর কয়েকটি বিস্ফোরণে অন্তত সাত জন নিহত এবং নারী শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিদ্রোহী গোষ্ঠীর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এ তথ্য।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে শনিবার বিদ্রোহী গোষ্ঠীর গাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা বিস্ফোরণের ঘটানো হয়। এতে নারী-শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিদ্রোহী গোষ্ঠীর এক নেতা জানিয়েছেন এ তথ্য।

এদিকে, কাবুলে বোমা বিস্ফোরণে অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহারে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত অবস্থা রয়েছে বলে জানা গেছে। সন্দেহের তীর তাদের দিকেই।

বিদ্রোহী গোষ্ঠীর এক সূত্র বলছে, জালালাবাদ ও কাবুলে হামলার পেছনে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান শাখার হাত থাকতে পারে। হামলার পরপরই জালালাবাদ থেকে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর ওই শীর্ষ নেতা বলেন, হামলার ঘটনার তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুল গত ১৫ আগস্ট বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাওয়ার পর অস্থিতিশীল অবস্থা তৈরি হয় পুরো দেশে। লোকজন ভয় আর আতঙ্কে দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন। বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে ও গোলাগুলিতে অন্তত ৩০ জন প্রাণ হারান।

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যান আরও ১৭৫ জন। আহত হন দেড় শতাধিক মানুষ। পরে ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস-কে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা