আন্তর্জাতিক

আমেরিকার নাক কাটা গেছে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনাদের পরাজয়ে আমেরিকার নাক- কাটা গেছে। আফগানিস্তানে ২০ বছরের দখলদারিত্বের পর সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেনা প্রত্যাহার করার পর এই মন্তব্য করলেন তিনি।

এর আগে ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চালানোর ক্ষেত্রে যেসব ব্যক্তি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কন্ডোলিৎসা রাইস তার অন্যতম। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রাইস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন সরকার যখন ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায় তখন কন্ডোলিৎসা রাইস আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

রোববার (১২ সেপ্টেম্বর) দেয়া এক সাক্ষাৎকারে রাইস বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার সময়কার চেয়ে আমেরিকা এখন বেশি নিরাপদ। আল-কায়েদার সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ না দিলে তারা ২০০১ সালে যেভাবে হামলা করেছিল তা আর করতে পারবে না। রাইস জোর দিয়ে বলেন, আল-কায়েদা সন্ত্রাসীরা ৯/১১’র হামলা চালিয়েছে।

অবশ্য, বহু নিরপেক্ষ বিশ্লেষক মনে করেন, ওই হামলা সাজানো নাটক এবং বিশেষ পরিকল্পনা নিয়ে ইরাক ও আফগানিস্তানে আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে আমেরিকা ওই হামলার নাটক মঞ্চস্থ করে।

সূত্র: পার্সটুডে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা