প্রিয়াঙ্কা গান্ধী
আন্তর্জাতিক

মাঠে নামছেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে অংশ নেবে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দলটির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী সালমান খুরশিদ এ তথ্য জানিয়েছেন। খবর জি নিউজের।

বার্তাসংস্থা এএনআইকে সালমান খুরশিদ জানান, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে না। তিনি বলেন, ‘জোটবদ্ধ হতে হয় মন থেকে। কেউ যদি আমাদের দলে যোগ দিতে চান, তাদের স্বাগত জানাই।’

তাহলে ওই নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছেন কে - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভারতের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে লড়বো। আমাদের বিজয়ের জন্য তিনি কাজ করে চলেছেন। পরে হয়তো তিনি মুখ্যমন্ত্রীর মুখ সবার সামনে প্রকাশ করবেন।’

নির্বাচনে কংগ্রেসের ইশতেহার কি হবে, জানতে চাইলে সালমান খুরশিদ বলেন, ‘আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। এ জন্য আমরা একটি পরিকল্পনাও তৈরি করেছি। আমাদের ইশতেহার হবে জনগণের আওয়াজ।’

আগামী বছর উত্তর প্রদেশের ৪০৩ আসনের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নির্বাচনে রাজ্যটিতে ৩১২টি আসনে জিতে এককভাবে ক্ষমতায় যায় বিজেপি। বর্তমানে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেয়া, সংখ্যালঘু নিপীড়ন ও দলিতদের বঞ্চনার অভিযোগ রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা