আন্তর্জাতিক

কারাগার থেকে পালানো দুই ফিলিস্তিনি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের জেনিন শহরের সুরক্ষিত গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো ছয় ফিলিস্তিনি বন্দি মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরিকে আটকের দাবি করেছে দেশটির পুলিশ।

ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান, স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) তাদেরকে নাজরাথের খ্রিস্টানদের পবিত্র স্থান মাউন্ট প্রিসিপিস থেকে আটক করা হয়। তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ‘ইসলামী জিহাদ’-এর সদস্য। তারা ইসরায়েলের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি পুলিশের পৃথক দু’টিতে গাড়িতে করে কড়া নিরাপত্তায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাদেরকে কোন কারাগারে রাখা হবে, তা এখনো জানায়নি দেশটির পুলিশ।

পুলিশের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নাজরাথ থেকে ফোন করে পুলিশকে স্থানীয় বাসিন্দারা দুজন অপরিচিত ব্যক্তির তথ্য জানায়। তারা জানিয়েছিল- অপরিচিত দুজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় তাদের কাছে খাবার চাইছিল। তাদের দেখে খুবই ভীতসন্ত্রস্ত মনে হয়েছিল।

জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর মধ্যে অন্যতম ‘গিলবোয়া কারাগার’। এটি দেশটির জেনিন শহরে অবস্থিত। গিলবোয়া কারাগারটি এতটাই সুরক্ষিত যে, সেটিকে ইসরায়েলের ‘সিন্দুক’ বলা হয়। তবে স্থানীয় সময় রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে সেখান থেকেই পালিয়ে যান ছয় ফিলিস্তিনি বন্দি, যা নিয়ে রীতিমতো হতভম্ব ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা। পরে কারাগার থেকে পালানো বন্দিদের আটকে বড় ধরনের অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা