আন্তর্জাতিক

সোনায় মোড়া ফাঁদ 

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয়, এর পর সোনায় বিনিয়োগ করার আহ্বান। এরপর ৪২ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে উধাও। এমনটাই ঘটে কলকাতার এক চিকিৎসকের সঙ্গে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) কলকাতা পুলিশ এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চিকিৎসকের নাম প্রকাশ করেননি।

পুলিশ বলছে, 'চিকিৎসকের সঙ্গে ফেসবুকে এক তরুণীর পরিচয় হওয়ার পর ভাব গড়ে উঠলে তাঁকে 'গোল্ডবার' কেনার পরামর্শ দেন। ফেসবুক বান্ধবীর পরামর্শে 'গোল্ড বার ' কিনতে রাজি হন। পরে মত বদলে বিনিয়োগ করা টাকা ফেরত চাইলে সেই বান্ধবী উধাও হয়ে যান। শুধু তাই নয়, ওই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে 'রেজর পে' অ্যাপের মাধ্যমে বের করে নেওয়া হয় ৪২ লক্ষ টাকাও।

পরবর্তীতে সেই ফেসবুক বান্ধবীর আর কোনো পাত্তা নেই। শেষে কলকাতা পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক। কলকাতা পুলিশের তদন্তকারী একটি দল নামে এই তরুণীর খোঁজে।

যে অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে, তার সন্ধানে তদন্তকারী দল পৌঁছে যায় মুম্বাই। সেখান থেকেই স্থানীয় পুলিশের সহায়তায় বৃহস্পতিবার থানে থেকে গ্রেপ্তার করা হয় আসিফ আলি আহমেদ শেখকে। অপর অভিযুক্ত দিলীপ হিরানন্দ সজনানি বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। উদ্ধার করা হয়েছে নগদ ৬১.৮ লক্ষ টাকা, তিন কেজি সোনা, বেশ কিছু জরুরি দলিল, এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা