আন্তর্জাতিক

আফগানিস্তানে সরকার গঠন শনিবার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নতুন সরকার গঠনের তারিখ পেছাল সদ্য বিজয়ী বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠীর নতুন মন্ত্রিসভা ঘোষণার কথা থাকলেও তা পেছানো হয়েছে বলে বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন।

বিদ্রোহী গোষ্ঠী শনিবার (৪ সেপ্টেম্বর) নতুন মন্ত্রিসভা ঘোষণা করবে বলে জানিয়েছেন জাহিবুল্লাহ মুজাহিদ।

এদিকে, মন্ত্রিসভায় ৮০ ভাগ আসনেই বিদ্রোহী গোষ্ঠীর দোহা টিমের সদস্যরা থাকবেন বলে সংগঠনটির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দেবেন বলে স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ বিদ্রোহী গোষ্ঠীর একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে।

মন্ত্রিসভায় বারাদারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাইও থাকবেন।

যদিও হামিদ কারজাই কিংবা আব্দুল্লাহ আব্দুল্লাহ তালেবানের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না বলে ওই সূত্র জানিয়েছে। তবে মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও তারা উপদেষ্টা হিসেবে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া মন্ত্রিসভায় হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা পদ পাবেন বলে জানা গেছে। আফগানিস্তানের আলোচিত যুদ্ধবাজ নেতা হিজব-ই-ইসলামি দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার মন্ত্রিসভায় পদ না পেলেও পরিচালনা পর্ষদে থাকবেন বলে জানা গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা