আন্তর্জাতিক

ইরানে বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দুর্ঘটনাপ্রবণ দেশ ইরানের পশ্চিমাঞ্চলে পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। কুর্দিস্তান প্রদেশে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছে।- খবর এবিসি

জানা যায়, দুর্ঘটনায় আহত আরো ছয় জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের মারিভান ও কামইয়ারান এলাকার মধ্য দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 'চালকের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। কিছু সংবাদমাধ্যম বলছে, এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা আছে।'

সান নিউজ/এমএইচ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা