আন্তর্জাতিক

আফগানিস্তানে নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েরা একসঙ্গে লেখাপড়া করতে পারবেন না বলে ঘোষণা দেয় তালেবান। এ ঘোষণা মানতে নারাজ আফগানিস্তানের নারীরা। অধিকার রক্ষার দাবিতে ‘হেরাতে’ বিক্ষোভ করেছেন নারীরা। কর্মস্থলে ফেরা ও সন্তানদের স্কুলে গিয়ে পড়াশোনা করার প্রাপ্য অধিকারের দাবিতে বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা। খবর আল-জাজিরার।

বিক্ষোভকারীদের একজন মারিয়াম ইবরাম বলেন, “আমি ও কিছু নারী সহকর্মী যখন আমাদের কর্মস্থলে যাচ্ছি, গত কয়েক সপ্তাহ ধরেই আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, অফিসে আর না যেতে।”

তিনি বলেন, “আমরা হতাশা থেকে রাস্তায় নেমেছি। এখনও পর্যন্ত তালেবানের প্রধান নেতৃবৃন্দের পক্ষ থেকে নারীদের কর্মস্থলে ফেরার ব্যাপারে কোনও ঘোষণা আসেনি।”

তিনি আরও বলেন, “আমরা কয়েকজন হেরাতি নারী তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের কাছে এ ব্যাপারে পরিষ্কার উত্তর জানতে চেয়েছি। নারীদের কর্মস্থলে ফেরানোর ব্যাপারে তাদের নীতি কী হবে তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে বলেছি। কিন্তু কোনও উপযুক্ত জবাব পাচ্ছি না।”

মারিয়াম ইবরাম বলেন, “কয়েক সপ্তাহ ধরে তালেবানের শীর্ষ পর্যায়ের যোগাযোগের পর সঠিক জবাব না পেয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিই।”

তালেবানের পূর্ববর্তী শাসনামল ১৯৯৬-২০০১, যখন নারী শিক্ষা এবং কর্মসংস্থানের ওপর নিষেধাজ্ঞা ছিল, সেই সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখেছি যে, ২০ বছর আগের তালেবান ছাড়া আর কেউ ছিল না। কোনও পরিবর্তন হয়নি।”

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান।

সান নিউজ/এনকে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা