আন্তর্জাতিক

আফগানিস্তানের টিভিতে আবারও নারী উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের টোলো টিভির মর্নিং শোয়ে ফের নারী উপস্থাপিকা দেখা গেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা টোলো টিভি সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল টোলো টিভি ফের নারী উপস্থাপিকার অংশগ্রহণে মর্নিং শো সম্প্রচার শুরু করেছে।

এমওবিওয়াই গ্রুপের পরিচালক সাদ মোহসেনি টুইটারে এ সংক্রান্ত দুটি ছবি পোস্ট করেছেন। এমওবিওয়াই গ্রুপ টোলো চ্যানেল পরিচালনা করে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর নারীদের কাজে অংশ নিতে দেবে কিনা এমন শঙ্কার মধ্যে টোলো চ্যানেল সাহসী এ পদক্ষেপ নিল।অতীতে তালেবান টোলো টিভিকে প্রোপাগান্ডা নেটওয়ার্ক হিসেবে অভিহিত করেছিল।

সান নিউজ/ জেআই/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা