আন্তর্জাতিক

চীনের টিকা ফিরিয়ে দিল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনা টিকার চালান ফিরিয়ে দিয়েছে পিয়ংইয়ং। সে সময় পার্শ্বপ্রতিক্রিয়ার দোহাই দিয়েছিল উত্তর কোরীয় প্রশাসন। আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা উত্তর কোরিয়াকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার ৩০ লাখ ডোজ দিতে চেয়েছিল একমাত্র মিত্র চীন। কিন্তু পিয়ংইয়ং সে প্রস্তাব প্রত্যাখ্যান করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকার সুষম বণ্টন নিশ্চিতে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচির আওতায় উত্তর কোরিয়াকে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি টিকা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

কিন্তু পিয়ংইয়ং সেসব ডোজ মহামারিতে বিপর্যস্ত কোনো দেশে পাঠানোর অনুরোধ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, অন্তত গত ১৯ আগস্ট পর্যন্ত একজনের দেহেও করোনাভাইরাস শনাক্তের খবর মেলেনি উত্তর কোরিয়া থেকে। দেশটিতে স্বাস্থ্যকর্মী ও ফ্লু জাতীয় রোগে আক্রান্ত ৩৭ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হলেও কেউই করোনা পজিটিভ ছিল না।

মহামারির শুরু থেকেই ভাইরাসের বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে উত্তর কোরিয়ায়। গত বছরের জানুয়ারিতে যেসব দেশ সর্বপ্রথম সীমান্ত বন্ধ ঘোষণা করে, তাদের অন্যতম উত্তর কোরিয়া।

চলতি বছরের জুলাই মাসেও অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনা টিকার চালান ফিরিয়ে দেয় পিয়ংইয়ং। সে সময় পার্শ্বপ্রতিক্রিয়ার দোহাই দিয়েছিল উত্তর কোরীয় প্রশাসন। প্রতিবেশী রাশিয়াও নিজস্ব উৎপাদিত স্পুৎনিক ভি টিকা উত্তর কোরিয়াকে দেয়ার প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা