আন্তর্জাতিক

হিবাতুল্লাহর মর্যাদা ‘সর্বোচ্চ ধর্মীয় নেতা’

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শীর্ষনেতাদের পর্দার আড়ালে থাকার সুদীর্ঘ ইতিহাস ভেঙ্গে নতুন সরকার গঠনের পর হিবাতুল্লাহ আখুন্দজাদার মর্যাদা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সমপর্যায়ের হবে বলে জানিয়েছেন দেশটির সদ্য বিজয়ী বিদ্রোহী গোষ্ঠী।

এর আগে বিদ্রোহী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর, পরবর্তী প্রধান মোল্লা আখতার মনসুরকেও গণমাধ্যমে আনেনি সংগঠনটি। তবে বর্তমান প্রধান হিবাতুল্লাহকেও আনা হয়নি। এখন পর্যন্ত একটি মাত্র পাসপোর্ট সাইজের ছবি ছাড়া কেউ তাকে দেখতে পায়নি।

এর আগে আফগানিস্তানে বিদ্রোহী গোষ্ঠী গত ১৫ আগস্ট দেশটির ক্ষমতা দখল করে। এরপর সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের দেখা মিললেও সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিবাতুল্লাহ আখুনজাদা পর্দার আড়ালে রয়েছেন।

তবে রোববার (২৯ আগস্ট) বিদ্রোহী গোষ্ঠীর উপমুখপাত্র বিলাল কারিমি তাদের সুপ্রিম কমান্ডার হিবাতুল্লাহ আখুনজাদা সম্পর্কে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, সুপ্রিম কমান্ডার (আখুন্দজাদা) আফগানিস্তানের কান্দাহারে রয়েছেন। শিগগিরই তিনি জনসম্মুখে আসবেন।

প্রসঙ্গত, সুপ্রিম কমান্ডার আখুন্দজাদা প্রায় ৫ বছর ধরে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন। ২০১৬ সালের ২৫ মে থেকে সংগঠনটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। আখুন্দজাদা সেই থেকে দুঃসময়ে নেতৃত্ব দিয়ে বিদ্রোহী গোষ্ঠীকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন।

সূত্র : বিবিসি, আলজাজিরা

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা