আন্তর্জাতিক

আফিম চাষ বন্ধ চায় আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উদ্যোগ নিচ্ছে সদ্য বিজয়ী বিদ্রোহী গোষ্ঠী। সম্প্রতি রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশ নিয়ন্ত্রণে নেয়ার পর যখন আন্তর্জাতিক সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে তখন এই উদ্যোগ নিল বিদ্রোহী গোষ্ঠী। খবরটি দিয়েছে মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল।

এরইমধ্যে বিদ্রোহী গোষ্ঠীর নেতারা আফিম চাষীদেরকে এই চাষ বন্ধের কথা বলেছেন। যেসব এলাকায় অনেক বেশি আফিম চাষ হয় সেসব এলাকার চাষীরা এই তথ্য জানিয়েছেন। বিদ্রোহী গোষ্ঠীর এই উদ্যোগে আফগানিস্তানজুড়ে কাঁচা আফিমের দাম বেড়ে গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে গ্রামাঞ্চলের লোকসমাবেশে বিদ্রোহী গোষ্ঠী প্রতিনিধিরা বলা শুরু করেছেন যে, এখন থেকে আফিম চাষ নিষিদ্ধ হবে। আফগানিস্তানের যেসব এলাকায় আফিম চাষ বেশি হয় কান্দাহার তার অন্যতম। স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলো আফিম।

গত ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, দেশের নতুন শাসকরা মাদক ব্যবসার অনুমতি দেবেন না। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যক করা হবে তা নির্দিষ্ট করে বলেন নি। এরপর বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিরা আফিম চাষের বিরুদ্ধে বক্তব্য দিতে শুরু করেছেন।

কান্দাহার, উরুজগান ও হেলমান্দ প্রদেশের চাষীরা জানিয়েছেন বর্তমানে কাঁচা আফিমের দাম তিনগুণ হয়ে গেছে। বিদ্রোহী গোষ্ঠী যোদ্ধারা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগে প্রতি কেজি কাঁচা আফিম বিক্রি হতো ৭০ ডলারে, বর্তমানে দাম বেড়ে তা ২০০ ডলারে বিক্রি হচ্ছে। মাজার-ই শরীফ শহরে দাম বেড়েছে দ্বিগুণ। কাঁচা আফিমকে প্রক্রিয়াজাত করে হেরোইন তৈরি করা হয়।

পশ্চিমা সরকারগুলো বলছে, আফগানিস্তানে যে আফিমের শিল্প-কারখানা গড়ে উঠেছে তা থেকে দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী সুবিধা নিয়েছে। গত ২০ বছরে বিদ্রোহী গোষ্ঠীর অর্থের বড় উৎস ছিল এই আফিম। আফগানিস্তান হচ্ছে বিশ্বের শতকরা ৮০ ভাগ আফিম উৎপাদনকারী দেশ।

সূত্র: পার্সটুডে

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা