আন্তর্জাতিক

কফিন থেকে অলঙ্কার চুরি!

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তরাঞ্চলের একজন মারা গেছে। স্বজনের বাড়িতে তখন কান্না আর আহাজারিতে চলছিলো। হঠাৎ সেখানে এক নারীকে দেখা যায়। তবে ঐই নারী স্বজনের কেউ নয়। তাকে স্বজনরা চেনে না কেউ। তিনি কফিনের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। বিপত্তি বাধে সেখানেই।

আগন্তুক নারীর বয়স ষাটের আশেপাশে। তার দাবি, যে নারী মারা গেছেন অর্থাৎ যার অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি গেছেন, তিনি তার বান্ধবী। বান্ধবীকে শেষশ্রদ্ধা জানাতে তিনি কফিনের কাছে যান। কফিন খুলে তাকে দেখানোও হয়। আর সেই সুযোগটাই কাজে লাগান তিনি।

ওই নারীর কফিনের কাছে যাওয়ার পর মৃতের পরিবারের লোকজন ও স্বজনরা একটা বিষয় খেয়াল করেন। তারা দেখেন, মৃতের দেহে যেসব অলঙ্কার পরানো ছিল; যেমন তার গলার হার, কানের দুল, নাকফুলসহ অন্যান্য কোনো অলঙ্কারই মৃতের দেহ থেকে উধাও হয়ে গেছে।

বিষয়টি খেয়াল করার পরপরই মৃতের পরিবারের লোকজন তা পুলিশকে জানায়। পুলিশ এসে অনুসন্ধান শুরু করে। এর কিছুক্ষণ পর পুলিশ সন্দেহভাজন ওই নারীকে চিহ্নিত করেন। বাড়ির পাশেই ছিলেন তিনি। সেখান থেকে তাকে আটক করে সব অলঙ্কার উদ্ধার করা হয়।

তবে ঘটনার শেষ এখানেই নয়। এরপর জানা যায় যে, সেখানে একজনের মানিব্যাগও চুরি হয়েছে। সেই মানিব্যাগও ওই নারীর কাছ থেকেই উদ্ধার করে পুলিশ। তবে এটা তিনি সেদিন করেননি। এর একদিন আগে অর্থাৎ গত মঙ্গলবার (২৪ আগস্ট) তিনি মানিব্যাগটি চুরি করেন।

যখন সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি করা হয়, তখন পুলিশ সাম্প্রতিক ওই এলাকায় যারা মারা গেছেন তাদের নাম খুঁজে পান। যেখানে মৃতদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত কক্ষগুলোতে ঢোকার প্রক্রিয়া লেখা রয়েছে। গ্রেফতার নারীকে ২০২২ সালে আদালতে তোলা হবে।

সূত্র: বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা