আন্তর্জাতিক

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে তালেবান। শুক্রবার তালেবানের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘ইসলামি আমিরাতের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রে ও প্রদেশগুলোর সব নারী কর্মীকে নিয়মিত ভিত্তিতে কাজে ফেরার পরামর্শ দিচ্ছে। তারা ইসলামি আমিরাতের কাছ থেকে তাদের দায়িত্ব পালনে কোন বাধার সম্মুখীন হবে না।’

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর থেকে তালেবান জরুরি সেবাগুলো চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভয়ে ও আতঙ্কে পশ্চিমা সমর্থিত সাবেক সরকারের অনেক কর্মী হয় দেশ ছেড়ে পালিয়েছে নতুবা বাড়িতে লুকিয়ে আছেন।

গত সপ্তাহে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছিল, নারীদের কর্মস্থলে যেতে বাধা দেওয়া হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে তারা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য সাময়িকভাবে তাদের কর্মস্থলে যেতে নিষেধ করা হচ্ছে। নারীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলেই তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা