আন্তর্জাতিক

কাবুলে মৃত্যু ৬০, লাশ ফেলা হচ্ছে খালে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সংবাদমাধ্যমকে বলেন, ‌‘কাবুলে তাণ্ডব ঘটেছে। চারদিকে শুধু লাশ আর লাশ। বহু বিচ্ছিন্ন লাশ ও মানুষকে বিমানবন্দরের পাশের এক খালে ফেলে দেওয়া হচ্ছে।’

ভয়াবহ জঙ্গি হামলা হতে পারে বলে আফগানিস্তানকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এই সতর্কতার কয়েক ঘণ্টার মধ্যে বড় হামলার ঘটনা ঘটে গেল দেশটিতে। জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কাবুল বিমানবন্দর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষতবিক্ষত মানুষ। এমন বহু জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এরইমধ্যে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) এই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাণহানি আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণে হতাহতদের নিয়ে হাসপাতালের দিকে ছুটছে কয়েক ডজন অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়ি। হাসপতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনলাইনে শেয়ার করা ভিডিওতে কাবুলের বিমানবন্দরে লাশের স্তূপ দেখা গেছে। যে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কাবুল বিমানবন্দরের বাইরের বিস্ফোরণের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণটি ‘সত্যিই শক্তিশালী’ ছিল। তিনি বলেছেন, আমরা বিমানবন্দরের যেখানে ছিলাম সেখান হঠাৎ বিস্ফোরণ হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা