আন্তর্জাতিক

দিল্লির সঙ্গে সম্পর্ক চায় কাবুল

আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লিকে অবাক করে দিয়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভারতকে আর্জি জানিয়েছে সশস্ত্র বাহিনী। ভারতকে এই প্রস্তাব দেন সশস্ত্র বাহিনী নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানিকজাই।

স্ট্যানিকজাইকে এর আগে ভারতবিরোধী হিসেবে চিহ্নিত করা হত। দোহায় সশস্ত্র বাহিনীর রাজনৈতিক আলোচনাকারী দলের দ্বিতীয় মুখ্য ব্যক্তি ছিলেন স্ট্যানিকজাই। সার্বিকভাবে সশস্ত্র বাহিনীর সংগঠনে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন স্ট্যানিকজাই।

দুই দিন আগেই সশস্ত্র বাহিনীর দখলে চলে যাওয়া কাবুল থেকে ২০০ ভারতীয়কে দেশে ফেরায় দিল্লি। এর থেকে স্পষ্ট করে দেয়া হয় যে, আপাতত কোনোরকম কূটনৈতিক সম্পর্ক সশস্ত্র বাহিনীর সঙ্গে রাখতে ইচ্ছুক নয় ভারত। যদিও সশস্ত্র বাহিনীর মুখপাত্রকে বলতে শোনা গিয়েছিলো যে, ভারত চাইলে আফগানিস্তানে তাদের প্রকল্পগুলোর কাজ শেষ করতে পারে। ভারতের প্রকল্পের প্রশংসাও শোনা যায় তাদের গলায়। তবে এরই মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য সীমান্ত বন্ধ করে দেয় সশস্ত্র বাহিনী।

স্ট্যানিকজাই দাবি করলেন যে, ভারতের কূটনীতিকরা কাবুলে থাকলে নিরাপদেই থাকবেন। পাশাপাশি তিনি দাবি করেন যে, কাবুলে লস্কর বা জইশ জঙ্গিদের উপস্থিতি নেই। কাবুলের রাস্তা থেকে শুরু করে বিমানবন্দর, সবকিছুর নিরাপত্তার দায়িত্বে রয়েছে সশস্ত্র বাহিনী।

তবে ভারতের বক্তব্য, সশস্ত্র বাহিনীর এহেন আবেদন ভুয়া হতে পারে। শুধু মুখের কথায় নয়াদিল্লি এই আবেদনের ‘আন্তরিকতা’ বিশ্বাস করবে না। আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। সে দেশে বড়মাত্রায় বিনিয়োগ রয়েছে দিল্লির। সেদেশে প্রায় ৪০০টি প্রকল্পে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ভারত।

সশস্ত্র বাহিনীর দখলে যাওয়ার আগে আফগানিস্তান থেকে ২০২১ সালেই ৮৩৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। কাবুলে চিনি, ওষুধ, চা, কফি, মশলা ও ট্রান্সমিশন টাওয়ার রফতানি করে ভারত। আমদানি করা হয় মূলত ড্রাই ফ্রুটস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা