আন্তর্জাতিক

কাবুলের নিরাপত্তার দায়িত্বে হাক্কানি নেটওয়ার্ক

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে হাক্কানি নেটওয়ার্ক। তবে সংগঠনটির সাথে আল-কায়দাসহ বিদেশি জিহাদি গোষ্ঠীর দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই দায়িত্বটি উদ্বেগজনক আফগান বিদ্রোহী গোষ্ঠীর দেয়া প্রতিশ্রুতির বিপরীত। কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের শাসনামলের চেয়ে এবার তারা মধ্যপন্থী পথ বেছে নেবে। এতে আফগানিস্তানে আল-কায়েদার ফিরে আসার সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা , এই সিদ্ধান্ত, গত বছর কাতারে মার্কিন কর্মকর্তাদের সাথে কুটনৈতিক আলোচনার সময় আফগান বিদ্রোহী গোষ্ঠীর নেতাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে। কারণ সে আলোচনায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে, আফগানিস্তান আবার বিদেশি জিহাদিদের নিরাপদ আশ্রয়স্থল হবে না।

এদিকে অবসরপ্রাপ্ত সিনিয়র ব্রিটিশ কূটনীতিক আইভর রবার্টস গণমাধ্যমকে বলেছেন, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া শিয়ালকে মুরগির খামারের দায়িত্ব দেওয়ার সমতুল্য।

কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট বা সন্ত্রাসবাদ-বিরোধী প্রকল্পের সিনিয়র উপদেষ্টা আইভর রবার্টস। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট হচ্ছে একটি অলাভজনক সংস্থা যা চরমপন্থী গোষ্ঠীগুলোকে নিয়ে গবেষণা করে। তিনি বলেন, এই পদক্ষেপে তিনি বিস্মিত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ২০১১ সালের ফেব্রুয়ারিতে খলিল আল-রহমান হাক্কানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। তাকে ধরার জন্য, তথ্য প্রদানের জন্য, ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হাক্কানি জাতিসংঘের সন্ত্রাসীদের তালিকায়ও অন্তর্ভুক্ত।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা