আন্তর্জাতিক

‘শিক্ষা ব্যবস্থা স্বাভাবিকভাবে চলবে’

আর্ন্তজাতিক ডেস্ক: সরকারের সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল ঘিরে রাখার মধ্যেই রবিবার দেশটির শিক্ষা ব্যবস্থা নিয়ে এক বিবৃতি দিয়েছে তালেবান।

এতে দেশটির সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নারী ও পুরুষ শিক্ষার্থীদের অধ্যয়ন স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম পাজহক এখবর জানিয়েছে।

বিবৃতিতে তালেবান উচ্চ শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ না করার আহ্বান জানিয়ে বলেছে কোনও নেতিবাচক পরিবর্তন হবে না।

এতে আরও বলা হয়েছে, কোনও বিরতি ছাড়াই ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ও বিভাগ চলমান থাকবে। তালেবানের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ছাড়া দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা আন্তরিক সততার সঙ্গে নিশ্চয়তা দিচ্ছি যে, আপনাদের ও আপনাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

এদিকে তালেবান মুখপাত্র সুহাইল শাহীন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমরা নারীদের অধিকারের প্রতি সম্মান জানাবো। আমাদের নীতি হলো নারীদের শিক্ষা ও কাজের সুযোগ থাকবে, হিজাব পরতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা