আন্তর্জাতিক
প্যারাট্রুপারসহ 

কাবুলে সামরিক বিমান পাঠাচ্ছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্যারাট্রুপার সমেত সামরিক বিমান পাঠাচ্ছে জার্মানি। কাবুল থেকে দূতাবাস কর্মী ও আফগান সহায়তাকারীদের সরিয়ে নিতেই পাঠানো হচ্ছে বিমানটি।

রোববার জার্মান সংবাদমাধ্যম বিল্ড এম সোনটাগে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে।

কোনো প্রকার সূত্রের উল্লেখ না করে ওই প্রতিবেদনে জানানো হয়, ৩০ জন প্যারাট্রুপারসহ এ ফোর হান্ড্রেড এম সামরিক পরিবহন বিমানে।

করে আফগানিস্তান থেকে দূতাবাস কর্মী ও আফগান সহকারীদের বের করে নেবে জার্মানি। কাবুল থেকে প্রাথমিকভাবে উজবেকিস্তানের তাশখন্দের মতো কাছাকাছি সামরিক ঘাঁটিতে তাদের নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন এই প্রত্যাহারের মিশন জরুরিভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তবে এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকার করেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট আফগানিস্তানে আগ্রাসন শুরু করলে জোটভুক্ত দেশ হিসেবে জার্মানির সৈন্যরাও আফগানিস্তানে আসে।

গত বছর কাতারের দোহায় তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে জুনে সব সৈন্য সরিয়ে নেয় জার্মানি।

সূত্র : আলআরাবিয়া নিউজ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা