আন্তর্জাতিক

লেবাননে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২০

নিজস্ব প্রতিবেদক: লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, তাদের জরুরিভিত্তিতে রক্ত প্রয়োজন বলে লেবানন রেডক্রস জানিয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

লেবানন বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। হাসপাতালগুলো জ্বালানি সংকটের কথা জানিয়ে যে কোনো সময় তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেন, আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়। এর মাধ্যমে এক বছর আগে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেছেন তিনি। এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।

হারিরি দেশটির নেতৃস্থানীয় সুন্নি মুসলিম রাজনীতিক। লেবাননের উত্তরাঞ্চলে সুন্নি মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। তাদের এ নেতা প্রকাশ্যে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের বিরোধিতা করে আসছেন।

আউনের প্রতিষ্ঠিত পার্টির বর্তমান প্রধান জিবরান বাসিল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা