আন্তর্জাতিক

ব্লুটুথ হেডফোনের বিস্ফোরণে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়পুর জেলায় কানে ব্লুটুথ হেডফোন ডিভাইসের বিস্ফোরণে ২৮ বছর বয়সী এক তরুণ মারা গেছেন।

শনিবার (৭ আগষ্ট) জয়পুরের চোমু শহরের পুলিশ বলছে, ওই যুবক পড়াশোনার জন্য কানে হেডফোন ডিভাইসটি ব্যবহার করছিলেন।

পুলিশ জানায়, রাকেশ কুমার নগর তার বাড়িতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত শুক্রবার তিনি পড়াশোনা করার সময় কানে ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিলেন। এসময় ডিভাইসটি অন্য একটি ইলেক্ট্রোরাল আউটলেটে প্লাগ-ইন করা ছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

দেশটির সরকারি সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) পুলিশ বলেছে, তিনি বৈদ্যুতিক আউটলেটে সংযুক্ত করে ব্লুটুথ হেডফোন ডিভাইসটি কানে ব্যবহার করছিলেন।

জয়পুরের সিদ্ধি বিনায়ক হাসপাতালের চিকিৎসক এলএন রুন্দলা বলেছেন, ওই তরুণকে অবচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন এই চিকিৎসক।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা