আন্তর্জাতিক

গ্রিসের নজিরবিহীন দাবানলে ২ দমকলকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের নিয়ন্ত্রণহীন দাবানল। এর ফলে গ্রাস করে নিচ্ছে একের পর এক জায়গায়। এর মধ্যেই গ্রিসের ১৫৪টি স্থান দাবানলের খবর পাওয়া গেছে। অতি তাপমাত্রায় সৃষ্ট দাবানলের কারণে ছয়টি এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগুনে পুড়ে মারা গেছেন দমকলকর্মীসহ দুইজন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।

রাজধানী এথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলতে দেখা গেছে দাবানল। ঝুঁকি এড়াতে বাসিন্দারের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে। তাপদাহের কারণে দেশের দাবানল ভয়ংকর রূপ নিয়েছে বলেন গ্রিসের প্রধানমন্ত্রী।

উত্তর এথেন্সে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাস। এতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী। এছাড়া ইভিয়া দ্বীপের কাছে ছিড়েয়ে পড়ছে আগুন। আর অলিম্পিকের জন্মস্থান অলিম্পিয়াতেও আগুনের কুণ্ডলী দেখা গেছে।

সরকার মন্ত্রী নিকোস হারদালিস বলছেন, ‘আমরা আরও একটি কঠিন রাত পার করেছি’।

গ্রিসের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা ঘটতে পারে। দেশটির চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। এমন দাবানল আগে কখনো দেখেনি বলে ফরাসি নিউজ এজেন্সি-এএফপিকে জানান বাসিন্দরা।

পরিস্থিতি অনুকূলে আনতে সর্বাত্মক লড়ছে জরুরি বিভাগের কর্মীরা। তাতেও বাগে আনা যাচ্ছে দাবানল। গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে আগুনে পুড়ে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা