আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজপথে এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন মালয়েশিয়ায় এমপিরা। এই আন্দোলনে একজোট হয়ে নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সোমবার (২ জুলাই) রাজধানী কুয়ালালামপুরে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল থেকে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয় ‘স্টেপ ডাউন, মুহিইদ্দিন’।

ব্লুমবার্গ জানিয়েছে, এদিন পার্লামেন্টের ২৯২ এমপির মধ্যে ১০৭ জন বিক্ষোভে অংশ নেন। মাহাথির-আনোয়ারের নেতৃত্বে তারা পার্লামেন্ট ভবন ঘোরাওয়ের চেষ্টা করেন। কিন্তু দাঙ্গা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় বিক্ষোভকারীরা। মিছিলের কয়েক ঘণ্টা আগেই নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়। পার্লামেন্ট অভিমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়ে এমপিরা পার্লামেন্ট ভবনের অনতিদূরে মারদেকা স্কয়ারে সভা করেন।

বক্তব্য দেন মাহাথির ও আনোয়ার। বক্তৃতায় আনোয়ার ইব্রাহিম বলেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে মুহিইদ্দিনের আজ পতন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সংবিধান ও রাজার ডিক্রির বিরুদ্ধে যাওয়ায় ও আইনপ্রণেতাদের তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ায় বিরোধীদলীয় ১০৭ জন আইনপ্রণেতার সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে।’ মাহাথির মোহাম্মদ বলেন, ‘করোনায় হাজার হাজার মানুষ মারা গেছে। এর পরও তিনি (মুহিইদ্দিন ইয়াসিন) ক্ষমতায় আকড়ে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘শুধু আন্দোলনের পথেই দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটতে পারে এবং ১৭ মাস আগে থেকে চলা স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক সংকটগুলো সমাধানে পূর্ণ উদ্যোগ গ্রহণের দিকে মনোযোগ দেওয়া যেতে পারে।’ আলজাজিরার খবরে বলা হয়, বিরোধী এমপিদের পদযাত্রা ঠেকাতে পার্লামেন্টের বাইরে দাঙ্গা পুলিশ মোতায়েন করে মালয়েশিয়া।

এমনকি পার্লামেন্টে ঢুকতে চাইলে তাদের গ্রেফতার করা হবে বলেও হুমকি দেওয়া হয়। করোনার কারণে গত জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তখন পার্লামেন্ট অধিবেশনও স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে গত সপ্তাহে পার্লামেন্টের ‘বিশেষ অধিবেশন’ শুরু হয়। মালয়েশিয়ায় কঠোর লকডাউন থাকা সত্ত্বেও গত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এজন্য প্রধানমন্ত্রী মুহিইদ্দিন এবং তার মন্ত্রিসভা বিরোধীদের তোপের মুখে পড়ে।

পার্লামেন্টের বিশেষ এ অধিবেশন সোমবার পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু পার্লামেন্টের ভেতরে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার পর তা বাতিল করে দেওয়া হয়। এরপরই বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম এবং দুবারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ কয়েক ডজন এমপি কুয়ালালামপুরের মারদেকা স্কয়ারে জড়ো হন। এ সময় তারা মুহিইদ্দিনের পদত্যাগের দাবি জানান।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা