আন্তর্জাতিক

ডেলটার প্রকোপ, তবুও লকডাউনে ফিরবে না যুক্তরাষ্ট্র

সাননিউজ ডেস্ক: করোনার ডেলটা ধরণের সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও লকডাউনে ফিরে যাবে না যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি রোববার (১ আগস্ট) এ কথা বলেছেন।

সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এন্থনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা। এবিসি’র ‘দিস উইক’কে তিনি বলেছেন, যথেষ্ট লোককে টিকা দেওয়ায় গত শীতের তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না।

ডেলটার সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। কিন্তু ফাউচি বলছেন, আমি মনে করছি না যে আমরা আবারও লকডাউনে যাচ্ছি।

এদিকে তীব্র সংক্রামক ডেলটা ধরণের কারণে চীন ও অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডউন জারি করেছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা টিকার পুরো ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে।

তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে টিকা নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কার প্রেক্ষিতে ফাউচি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, টিকা নেয়া লোকজনের করোনার ঝুঁকি কম। তবে সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না। টিকা যারা নেয়নি তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি বলে ফাউচি উল্লেখ করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা