আন্তর্জাতিক

চীনে বন্যায় মৃত্যু ৩০২, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীন। এখন পর্যন্ত কমপক্ষে ৩০২ জনের মৃত্যু এবং ৫০ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২ আগষ্ট) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে প্রায় ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। গত মাসে ভারি বর্ষণের কারণে দেশটির মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে এএফপি।

প্রাদেশিক সরকারের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌয়ে বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছে। সেখানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। শুধু ওই প্রদেশেরই ২৯২ জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ জন নিখোঁজ রয়েছে।

সাবওয়ে ট্রেন, ভূগর্ভস্থ পার্কিং এবং টানেলে আটকা পড়েছেন লোকজন। ঝেংঝৌয়ের মেয়র হোউ হং জানিয়েছেন, ভূগর্ভস্থ কার পার্কিং থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে একটি টানেলে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

গত ১৭ জুলাই থেকেই ভারি বর্ষণ শুরু হয়। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভারি বৃষ্টি ও বন্যায় ৯ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হেনান প্রদেশে প্রায় ৫৩ বিলিয়ন ইউয়ান (৮.২ বিলিয়ন ডলার) আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে বন্যার মধ্যেই দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন ইন-ফা। ফলে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে।

অপরদিকে বন্যার খবর সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে বিদেশি সাংবাদিকরা হয়রানির শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

চীনের যে কোনও নেতিবাচক খবর প্রকাশ্যে আসার আগেই কণ্ঠরোধের বিষয়ে খুব সচেতন দেশটির সরকার। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যার ফুটেজ ডিলিট করতে তাদের সংবাদকর্মীদের বাধ্য করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা