আন্তর্জাতিক

সিডনিতে সেনা টহল শুরু

আন্তর্জাতিক ডেস্ক : কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সিডনিতে টহল শুরু করেছে সেনাবাহিনী। একই সাথে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ।

সোমবার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ব্রিসবেন ও আশপাশের কয়েকটি অঞ্চলে জারি করা তিন দিনের লকডাউন আরো পাঁচ দিন বাড়িয়েছেন।

করোনা পরীক্ষায় যাদের পজিটিভ এসেছে তারা বাড়িতে আইসোলেশনে আছেন কিনা তা নিশ্চিত করতে শহরটিতে মোতায়েন করা হয়েছে প্রায় ৩০০ সেনাসদস্য। এসব সেনারা নিরস্ত্র ও পুলিশ কমান্ডের অধীনে দায়িত্ব পালন করবেন।

নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ব্রিসবেনসহ কুইন্সল্যান্ড রাজ্যের দক্ষিণপূর্বাংশে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩১ জুলাই) বিকেলে জারি করা লকডাউন মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী রোববার (৮ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়।

অস্ট্রেলিয়ায় ডেল্টা ধরনটি ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি শহরে আবারো লকডাউন আরোপ করা হয়েছে। দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করোনাভাইরাস টিকার আওতায় না আসা পর্যন্ত এ ধরনের বিধিনিষেধ চলতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা