আন্তর্জাতিক

বিমান হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন শীর্ষ জেনারেল ম্যাকেনজি রোববার (২৫ জুলাই) এই ঘোষণা দেন।

তালেবান সদস্যরা বিভিন্ন শহরে আগ্রাসী হামলা চালাচ্ছে। দখলে করে নিচ্ছে একের পর এক এলাকা। তাদের এসব আগ্রাসী হামলা প্রতিহত করতে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানী কাবুল ও অন্য দুটি প্রদেশ বাদে সারাদেশে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়।

আফগানিস্তানের অধিকাংশ এলাকা দখলের দাবি করেছে তালেবান। তবে শতকরা ৯০ ভাগ সীমান্তের ওপর নিয়ন্ত্রণ গ্রহণ করার যে দাবি তালেবান করেছে তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউএস আর্মি সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেন, ‘আফগান সেনাবাহিনীকে সহায়তা দিতে গত কয়েকদিনে বিমান হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তালেবান যদি হামলা অব্যাহত রাখে তবে আফগানিস্তানকে এভাবেই সহায়তা দিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, আফগান সরকারের জন্য সামনের দিনগুলো বেশ কঠিন। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। কিন্তু তারপরেও আফগান বিমান বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা