আন্তর্জাতিক

তালেবানকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানকে লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগান সরকারি বাহিনী তালেবানের হামলায় দুর্বল হয়ে পড়ে। তাদের সহায়তা করতে এই হামলা চালানো হয়েছে।

হামলাগুলোর মধ্যে কান্দাহারের হামলাটি তাৎপর্যপূর্ণ। তালেবান বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে যাচ্ছিল। ওই সময়ে বিমান হামলা তালেবানের হাতে কান্দাহার পতন ঠেকিয়ে দেয়।

তালেবানের এক বিবৃতিতে থেকে জানা গেছে, হেলমান্দ প্রদেশেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব বিমান হামলার কড়া নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, গত বছর সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল এ হামলার মাধ্যমে সেটির অবমাননা করা হয়েছে। এজন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও বিবৃতিতে হুমকি দেওয়া হয়েছে।

তালেবান যোদ্ধারা আফগানিস্তান পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে বলে বুধবার সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল মার্ক এ মাইলি।

পেন্টাগনের কর্মকর্তারা এ সপ্তাহে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি তারা।

কান্দাহারে আফগানিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'আমরা আশা করছি, এ ধরনের বিমান হামলা কান্দাহার শহর থেকে তালেবানদের দূরে সরিয়ে রাখবে।'

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা