আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো চীন। হংকং ইস্যুতে আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

বিবিসি জানিয়েছে, চীনের আরোপ করা সর্বশেষ এই নিষেধাজ্ঞায় যেসব ব্যক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্যমন্ত্রী উইলবার রসের নামও রয়েছে।

এর আগে হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের দমন ও নিপীড়নে ভূমিকা রাখার অভিযোগে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরেপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া হংকংয়ে থাকা ওয়াশিংটনের ব্যবসায়িক কমিউনিটির কার্যক্রম পরিচালনা নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়েও বেইজিংকে সতর্ক করে দেয় বাইডেন প্রশাসন।

অবশ্য বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ঘোষণার আগমুহূর্তে সংবাদ সম্মেলন করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। সেসময় হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের পদক্ষেপের বিষয়ে ‘কঠোর ও শক্তিশালী জবাব’ দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর এক দিনের মাথায় যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রীসহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপের কথা জানাল চীন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা