আন্তর্জাতিক

বোমা আতঙ্কে বিমানে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক : বোমা আতঙ্কে ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ আগে দুবাইগামী একটি বিমানকে আটকে রেখে তল্লাশি চালানো হয়েছে। সেনা সদস্যদের এমন তৎপরতায় বিমানবন্দর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর আনন্দবাজার পত্রিকার।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে রোববার (১৮ জুলাই) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সতর্কবার্তা দেয়া হয়। এতে বলা হয়, দুবাই থেকে কলকাতাগামী একটি বিমানে বোমা রয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে সতর্কবার্তা জানান দেয়ার আগেই সকাল ৮টা ১০ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

৮টা ৪০ মিনিটে সেটি আবার ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটিকে আলাদা করে রেখে তল্লাশি চালায় বোমা স্কোয়াড সদস্যরা। এসময় যাত্রীদের অন্যত্র সরিয়ে নেন তারা। এ ঘটনার পর বিমানবন্দর এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা