আন্তর্জাতিক

ওয়াশিংটনে গোলাগুলিতে আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গোলাগুলিতে চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (‌১৭ জুলাই) রাজধানীর একটি বেসবল স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে। গোলাগুলির সময় কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখছিলো।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় পরবর্তী কোনো হুমকি নেই বলে জানানো হয়েছে। তবে গুলিবিদ্ধ লোকজনের বর্তমান অবস্থা পরিষ্কারভাবে জানানো হয়নি।

পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, তারা গোলাগুলির ঘটনায় কাজ করছেন। এই ঘটনায় দু'জন ন্যাশনাল পার্কের বাইরে গুলিবিদ্ধ হয়েছেন।

এরপরেই আরও এক টুইট বার্তায় জানানো হয়েছে, গুলিবিদ্ধ দু'জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তবে পরবর্তীতে আর কোনো হামলার হুমকি নেই বলে জানানো হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আহত চারজনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ন্যাশনাল পার্ক স্টেডিয়ামে দুই দলের মধ্যে বেসবল খেলা চলছিল। খেলার ষষ্ঠ ইনিংস চলাকালে বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরপরই স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়। স্থগিত হওয়া খেলা আগামী রোববার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মাত্র কয়েকদিন আগেই দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৪ জুলাই (রোববার) সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের সংগ্রহ করা তথ্য জানিয়ে সিএনএন’র খবরে বলা হয়েছে, শুধুমাত্র নিউইয়র্কেই ওই সময়ে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গত বছর একই সময়ে সেখানে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা