আন্তর্জাতিক

শিশু উদ্ধারে গিয়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের বিদিশার লাল পাঠার গ্রামে কুয়া থেকে একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে আরও ৩০ জন পড়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৩ জন। উদ্ধার কাজে সেখানে রয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ দল।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটে। শুক্রবার (১৬ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম বাংলা আজতাকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, লাল পাঠার গ্রামে কুয়ায় পড়ে গিয়েছিলো এক শিশু। তাকে উদ্ধার করতে এবং সেই কাজ দেখার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই বাঁধে বিপত্তি। ওই কুয়ায় পড়ে যান অন্তত ৩০ জন।

স্থানীয় পুলিশ জানায়, ইতোমধ্যে কুয়া থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ জনের কোনো হদিস মেলেনি।

পুলিশ আরও জানায়, এই ঘটনায় মারা গিয়েছেন তিন জন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ দল পাঠানোর সিদ্ধান্ত নেন। এছাড়াও মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা