আন্তর্জাতিক

টেক্সাসে গোলাগুলিতে পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমে অবস্থিত লেভেল্যান্ড শহরে এই ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা এএফপির।

বার্তাসংস্থাটি বলছে, পশ্চিম টেক্সাসের ছোট এই শহরে অজ্ঞাত কোনো ব্যক্তি একটি বাড়ির সামনে ব্যারিকেড দেয়। পরে সেখানে পুলিশ গেলে গোলাগুলি শুরু হয়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন আরও তিনজন। লেভেল্যান্ড শহরটি টেক্সাস অঙ্গরাজ্যের আরেক শহর লুবক থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

স্থানীয় পত্রিকা লুবক অ্যাভালানচি-জার্নাল জানিয়েছে, অজ্ঞাত ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলির কারণ বা অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির সামনে কেন ব্যারিকেড দিয়েছিল, তা জানা যায়নি। আহতদের মধ্যে দু’জন পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে পত্রিকাটি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা