আন্তর্জাতিক

মাছের ড্রোন!

আর্ন্তজাতিক ডেস্ক: ড্রোন বর্তমান সময়ের জনপ্রিয় একটি প্রযুক্তি। ড্রোন নিয়ে নানা দেশ চমক দিচ্ছে। এবার ড্রোন নিয়ে চমক দিলো চীনের সেনাবাহিনী। দেখতে অবিকল মাছের মতো। পানির নিচে চলাচল উপযোগী একটি ড্রোন উন্মোচন করেছে তারা। ড্রোনটি এই মাসের শুরুতে একটি সামরিক প্রদর্শনীতে উন্মোচন করা হবে।ড্রোনটির নাম রাখা হয়েছে অ্যারোয়ানা ফিশ। এর পরই ব্যাপক মানুষের মনোযোগ কাড়ে ড্রোনটি।

ট্যাংক, ক্ষেপণাস্ত্র বা অন্য কোনও প্রাণঘাতী অস্ত্র নিয়ে সামরিক সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয় বেইজিংয়ে। তবে সবার মনোযোগ কাড়ে বিশালাকার একটি পানির পাত্র। সেখানে সাঁতার কাটতে দেখা যায় অ্যারোয়ানা ফিশটিকে।

প্রথম দেখাতে মাছটিকে স্বাভাবিকভাবে চারপাশে সাঁতার কেটে বেড়াতে দেখা যায়। কোনও দেয়ালে বাধা পেলে মাছের মতো মাথা অল্প একটু পানির বাইরে আনে। লেজটা একটু নাড়িয়ে আবার অন্য দিকে ঘুরে যায়।

প্রথম দেখলে এর আচরণ আর নড়াচড়া সবকিছুই মনে হবে একটি আসল মাছের মতোই। তবে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এটা আসলে মাছের মতো দেখতে একটি রোবট।

চীনা কোম্পানি বোয়া গোংডাও তৈরি করেছে অ্যারোয়ানা ফিশ। বিভিন্ন ধরনের সেন্সর আর প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা রোবট মাছটি ব্যাটারির সাহায্যে একটানা ছয় থেকে আটঘণ্টা কাজ চালিয়ে যেতে পারে।

উদ্ভাবকরা আশা করছেন, এই রোবট মাছ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা যাবে। এছাড়া সামুদ্রিক প্রাণী গবেষণাতেও এটি সাড়া ফেলবে। তবে গুপ্তচরবৃত্তি ও নজরদারির কাজে ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

এছাড়াও ড্রোন নিয়ে সম্ভবনা দেখছে চীনা সেনাবাহিনী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা