আন্তর্জাতিক

আবারো আক্রান্ত ভারতের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : সুস্থ হওয়ার দেড় বছর পর আবারো করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি। ঘটনাটি ঘটে কেরালা রাজ্যের ত্রিশুরে। আক্রান্ত ব্যক্তি একজন মেডিকেল শিক্ষার্থী। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ত্রিশুরের জেলা মেডিকেল কর্মকর্তা বলেছেন, ‌‘তিনি ফের কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তার আরটি-পিসিআর পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এসেছে। তিনি অ্যাসিম্পটোমেটিক।’

গত বছরের ৩০ জানুয়ারি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের ওই মেডিকেল শিক্ষার্থী দেশে ফেরার পর করোনা পরীক্ষা করা হয়। সেই সময় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনিই ভারতে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা