সিডনির অপেরা হাউজ - ফাইল ছবি
আন্তর্জাতিক

সিডনিতে করোনায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী সিডনিতে চলতি বছরে এই প্রথম করোনাভাইরাসে স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত ১০ মাসে প্রথমবারের মতো প্রদেশটিতে করোনা সংক্রান্ত জটিলতায় ভুগে তার মৃত্যু হয়। -সূত্র বিবিসি

শনিবার (১০ জুলাই) নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে নব্বইয়ের কোঠায় থাকা ওই নারীর মৃত্যু হয়। পরিবারের কারও মাধ্যমে তিনি সংক্রমিত হন। এ নিয়ে শুধু নিউ সাউথ ওয়েলসেই করোনায় ৫৭ জন প্রাণ হারাল।

প্রদেশটিতে শনিবার আরও ৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ মুহূর্তে ৫২ করোনায় আক্রান্ত রোগী হাসপাতালে রয়েছে। এদের মধ্যে ১৫ রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

করোনার অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় সিডনিতে এখন লকডাউন চলছে। তবে করোনায় শনাক্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলে সতর্ক করেছেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।

রোববার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কাল এবং পরবর্তী দিনগুলোতে পরিস্থিতি আজকের চেয়ে আরও খারাপ হতে পারে।’ করোনা মহামারি শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। এতে মৃত্যু হয় ৯১১ জনের।

করোনা ঠেকাতে অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনি, ওলংগং ও সেন্ট্রাল কোস্ট অঞ্চলের ৫০ লাখের বেশি বাসিন্দাকে প্রয়োজন ছাড়া সার্বক্ষণিক ঘরে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। গত শুক্রবার এ বিধিনিষেধ তুলে ফেলার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় এটি আগামী শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

নিউ সাউথ ওয়েলস সরকারের পক্ষ থেকে বলা হয়, লকডাউনের কারণে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অসুবিধা ও ক্ষতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিষয়টি তারা অনুধাবন করতে পারছে। তবে ভাইরাস মোকাবিলায় এ ছাড়া কিছু করার নেই।

১০ শতাংশের কম অস্ট্রেলিয়াবাসী করোনা প্রতিরোধী টিকার সব ডোজ নিয়েছে। টিকা সরবরাহে ঘাটতি, বিশেষ করে ফাইজারের টিকার সরবরাহ ঠিকমতো না হওয়ায় চলতি বছরের শেষ কয়েক মাসের আগে অস্ট্রেলিয়ার নাগরিকরা করোনার টিকা পাচ্ছেন না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা