আন্তর্জাতিক

‘বাড়ি’ ছাড়লেন নেতানিয়াহু

আান্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ছিলেন বাড়িটিতে। এখানে থেকে কত ফিলিস্তিনির বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার হিসাব নিজেও রাখেননি। অবশেষে সেই বাড়িটি তাকে ছাড়তে হলো। অবশ্য বাড়িটি তিনি স্বেচ্ছায় ছাড়তে চাননি। এ জন্য কয়েকদফা বৈঠj করতে হয়েছে। ছিলো অনেক দেন-দরবার। তবে সবশেষে রাতের অন্ধকারে রাষ্ট্রীয় বাসভবনটি ছেড়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর ছাড়লেন বাড়িটি।

রোববার (১১ জুলাই) তিনি জেরুজালেমের সরকারি বাড়িটি ছেড়ে যান। এএফপি।

এর আগে ক্ষমতার তিন মেয়াদে ১২ বছর ধরে ওই বাড়িটিতে ছিলেন নেতানিয়াহু। ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে ঘুস, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এসব অস্বীকার করে তিনি অভিযোগগুলোকে তার বিরুদ্ধে বামপন্থি চক্রান্ত হিসাবে অভিহিত করেন।

রোববার প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা উপহাসমূলক মন্তব্য শুরু হয়েছে।

একজন তাকে ‘ক্রাইম মিনিস্টার’ নাম দিয়ে পোস্ট দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘চোরেরা সপরিবারে রাতেই পালায়'।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, রোববারই নাফতালি বেনেট ওই বাড়িতে স্থানান্তরিত হবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা