আন্তর্জাতিক

সিডনিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে লড়াইরত অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সুত্র-বিবিসি

দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার জানিয়েছে, তারা করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিরুদ্ধে লড়াইয়ে থাকায় তাদের এই ‘কঠিন সিদ্ধান্তটি’ নিতে হয়েছে। ২৬ জুন শহরটিতে ‘বাড়িতে অবস্থান করুন’আদেশ জারি করা হয়েছিল। কিন্তু জরুরি কাজে বাড়ির বাইরে যেতে বাধ্য হওয়া কিছু লোক আক্রান্ত হলে স্থানীয় সংক্রমণের ঘটনা ঘটে।

এ প্রাদুর্ভাবে প্রায় ৩৩০ জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছর সিডনিতে সবচেয়ে বড় সংক্রমণের ঘটনা।

বৃহত্তর সিডনি, ইউলংগং ও সেন্ট্রাল কোস্ট এলাকার ৫০ লাখেরও বেশি বাসিন্দা ‘বাড়িতে অবস্থান করুন’ আদেশের অধীনে আছেন। এই বিধিনিষেধ শুক্রবার (৯ জুলাই) তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু তা ১৬ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে স্কুলও বন্ধ থাকবে।

নিউ সাউথ ওয়েলস সরকার বলেছে, লকডাউনের কারণে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে ‘চাপ ও যাতনা’ ভোগ করছে তা বুঝতে পারছেন তারা।

তারপরও কর্মকর্তারা জানিয়েছেন, দৈনিক শনাক্তের হার ও টিকা দেওয়ার নিম্নগতির অর্থ বিধিনিষেধ আরও বাড়ানোর দরকার হতে পারে। বুধবার সেখানে ২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ১০ শতাংশেরও কম নাগরিকের করোনাভাইরাস টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। সরবরাহে ঘাটতির কারণে দেশটির অনেক নাগরিকই চলতি বছরের শেষ মাসগুলোর আগে টিকা নেওয়ার সুযোগ পাবেন না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা