আন্তর্জাতিক

কাসপিয়ান সাগরে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের ধারে কাসপিয়ান সাগরের তলদেশ তেল এবং গ্যাসে পরিপূর্ণ। বেশ কিছু সংস্থা দীর্ঘদিন ধরে সেখান থেকে তেল এবং গ্যাস উত্তোলন করে। রোববার তার খুব কাছে সাগরের মাঝখানে আচমকাই বিস্ফোরণ হয়। বিপুল শব্দে আশপাশ কেঁপে ওঠে।

এরপরেই সাগরের মাঝে আগুন জ্বলতে শুরু করে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গ্যাস অথবা তেলের খনিতে আগুন লেগেছে। সেখানেই বিস্ফোরণ হয়েছে। পরে বিশেষজ্ঞরা জানান, খনি এবং গ্যাসফিল্ড সুরক্ষিত আছে। সম্ভবত একটি মাড ভলক্যানো অর্থাৎ, ছোট আগ্নেয়গিরি জেগে উঠেছে।

আজারবাইজানের সংবাদসংস্থা যে ছবি এবং ফুটেজ শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে সমুদ্রের মাঝে। দেশের প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হয়, খনিতে কোনোরকম দুর্ঘটনা ঘটেনি। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে।

আজারবাইজানের সংবাদসংস্থা এপি কথা বলেছে রাষ্ট্রীয় তেল সংস্থা সোকার-এর মুখপাত্রের সঙ্গে। তিনি জানিয়েছেন, গ্যাস এবং তেলের ফিল্ডের থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। যা আজারবাইজানের উপকূল থেকে ৭৫ কিলোমিটার দূরে।

সোকার-এর ডেপুটি প্রধান ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন, তেল এবং গ্যাসের খনি সুরক্ষিত আছে। সেখানে স্বাভাবিক কাজ চলছে। বিস্ফোরণে সেখানেও কোনো ক্ষতি হয়নি।

আজারবাইজান আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠে বেশ কিছু মাড ভলক্যানো বা ছোট আগ্নেয়গিরি আছে। সেখানে অগ্নুৎপাতের সময় প্রথমে বিস্ফোরণ হয়, তারপর লাভার সঙ্গে কাদা বেরতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠেও এ ধরনের আগ্নেয়গিরি আছে। কাসপিয়ান সাগর অঞ্চলে এর সংখ্যা অনেক। তেমনই একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতে হতে শুরু করেছে। বিস্ফোরণও হয়েছে সেখানেই।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা