আন্তর্জাতিক

সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক রাডার ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক:

বুধবার ভোরে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরাকের আল-আনবার প্রদেশের মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান। এমনটাই জানিয়েছে একটি ইরাকি সূত্র।

ওই সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আইআরআইবির সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেন।

আইআরআইবির সংবাদদাতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এ ছাড়া, ওই হামলায় মার্কিন ঘাঁটিটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলের একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার ইরাক থেকে ২২৪ আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত।

এদিকে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় বুধবার মধ্যরাতে দুটি কাতিউশা রকেট গ্রিন জোনের অভ্যন্তরে আছড়ে পড়ে। তবে হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

কারা এই হামলা চালিয়েছে তাও এখনো জানা যায়নি। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ঘটনার ৩ দিনের মধ্যে দ্রুত কুয়েত থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটিতে অবস্থান করা মার্কিন শিবির কমান্ডার। এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি জানান, তিনি কুয়েতে মার্কিন সেনা শিবিরের প্রধান কমান্ডারের পক্ষ থেকে এমন চিঠি পেয়েছেন।

বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’র বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সংস্থা কুনাকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আরিফজান ক্যাম্প থেকে এ জাতীয় একটি চিঠি পাওয়া অপ্রত্যাশিত। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করছি।

উল্লেখ্য, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির উপর মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাবে ইরান এ হামলা চালাচ্ছে।

জেনারেল সোলাইমানিকে গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা