আন্তর্জাতিক

৮০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত এবং আরো ২০০ জন আহত হয়েছে দাবি করে সংবাদ প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। খবরে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার এবং সামরিক সরঞ্জামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।

বুধবার ভোরে ইরাকে দুটি মার্কিন সেনাঘাঁটিতে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার শিকার হওয়ার কথা জানানো হলেও হতাহতের বিষয়ে কিছুই জানানো হয়নি।

এই দুই ঘাঁটি ছাড়াও আমেরিকার আরো অন্তত ১০০টি স্থাপনা টার্গেট করা হয়েছে বলেও প্রতিবেদনে হুঁশিয়ারি দেয়া হয়। তবে মার্কিন সামরিক সূত্রের বরাতে সিএনএনের খবরে বলা হয়, হামলার আগাম সতর্কবার্তা পেয়েছিলেন ঘাঁটি দুটিতে অবস্থান করা মার্কিন সেনারা। আর তাই সময়মতো নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়েছিলেন তারা। ফলে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি।

বুধবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন ঘাঁটিতে অন্তত এক ডজন মিসাইল হামলা চালায় ইরান। ইরানের ভূমি থেকে ইসলামী রেভল্যুশনারি গার্ডের সদস্যরা মিসাইলগুলো ছোড়ে বলে ফার্স নিউজের খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের ‘আইন আল আসাদ’ মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত দশটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর কিছুক্ষণ পরই ইরবিলে দ্বিতীয় হামলার খবর দেয়া হয়।

একইসঙ্গে তেহরান হুঁশিয়ার করে বলে, মার্কিন বাহিনী পাল্টা হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে।

এরপরই ইরাকে দুটি সেনাঘাঁটি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খুব শিগগিরই হামলার বিষয়ে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’নেয়া হবে বলেও জানায় যুক্তরাষ্ট্র।

এর রেশ কাটতে না কাটতেই সঙ্গে সঙ্গে ট্রাম্প এক টুইট বার্তা দেন। বুধবার ভোরে লেখা টুইটে তিনি লেখেন, সব ঠিক আছে! ইরাকে দুটি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন হতাহত এবং ক্ষয়ক্ষতির হিসাব করা হবে। এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে। আমাদের আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সেরা অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বুধবার সকালে আমি একটি বিবৃতি দেব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা