আন্তর্জাতিক

‘আফগান সঙ্কটের সমাধান সম্ভব নয় ‘

আন্তর্জাতিক ডেস্ক : তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সঙ্কটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।

শোইগু বলেন, আফগান সঙ্কট সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী এ কাজে সাংহাই সহযোগিতা পরিষদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। ইরান ও পাকিস্তানসহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশ সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য।

সের্গেই শোইগু আরো বলেন, এ বাস্তবতা স্বীকার করতেই হবে যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের ২০ বছরের দীর্ঘ উপস্থিতি সত্ত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছে।

গত বছর তালেবানের সাথে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। তবে বিদেশী সেনা প্রত্যাহারের একই সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে এবং তালেবান দেশটির নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে।

এর আগে আমেরিকার ইউরোপীয় মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কর্মসূচি স্থগিত রাখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো বলছে, আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আরো বেশি সময় প্রয়োজন। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা